রবিবার, মে ৩১, ২০২৬
spot_img
হোমবিনোদনশাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন নির্মাতা

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন নির্মাতা

মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। এ সিনেমায় শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন পাকিস্তানি নায়িকা। এমন গুঞ্জনে যখন দর্শকমহলে ব্যাপক আলোচনার ঝড়, তখনই মুখ খুললেন সিনেমাটির নির্মাতা আজমান রুশো।

তিনি গণমাধ্যমকে জানান, শাকিবের এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকার সম্ভাবনা নেই এবং ছড়িয়ে পড়া এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

রুশো বলেন, ‘রকস্টার’র গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার; পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন।

একবার শাকিব খান জানিয়েছিলেন, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমার ব্যাপারে আলোচনা চলছে। তবে কোন সিনেমার জন্য সেটি জানাননি তিনি। এপ্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার ক্ষেত্রে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।

জানা যায়, আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এই সিনেমায় শাকিব খানকে ঢাকার এক তরুণের চরিত্রে দেখা যাবে, যার গল্পের প্রেক্ষাপট দেশীয় সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।উল্লেখ্য, জনপ্রিয় সব বিজ্ঞাপন নির্মাণের পর প্রথমবারের মতো এবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আজমান রুশো। তার প্রথম সিনেমা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর