ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হবে।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম কথা বলবেন। আজ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়ার বিষয়ে জানানো হতে পারে বলে জানা গেছে।
এদিকে সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে দেওয়া হবে। এরই মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

