ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
এতে ব্যাপকভাবে উচ্ছ্বাসিত হয়েছেন আসনটির মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানা এলাকাবাসী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর পরই আসনটির প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। ইতোমধ্যে গত ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর হাবিবুর রশিদ হাবিবের পক্ষে আসল এলাকায় সমর্থক ও ভোটাররা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণসহ সৌজন্য সাক্ষাৎ করেছেন ওই প্রতিমন্ত্রীর সঙ্গে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ১০ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢাকা-৯ আসন থেকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৫ হাজার ভোট। ঢাকা-৯ আসন বিএনপির মনোনীত এ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বর্তমানে কেন্দ্রীয় বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এবারের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানুষের ভাগ্যেন্নয়নে ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা ও সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে নির্বাচনি কার্যক্রম শুরু করেন।
এ বিষয়ে ঢাকা ৯ আসনের স্থায়ী বাসিন্দা ইশতিয়াক আহমেদ বাবুল বলেন, প্রতিমন্ত্রী হওয়ায় আমরা যেন সেরের উপর সোয়াসের পেয়েছি। হাবিবুর রশিদ একজন পরিচ্ছন্ন রাজনীতিক। তিনি এ আসন থেকে মনোনয়ন পাওয়াতেই আমরা অনেক খুশি হয়েছি। এখন প্রতিমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করেছেন বলে এলাকাবাসী আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দনসহ দোয়া করেছেন। তিনি নির্লোভ, নীরঅহংকার ও স্বচ্ছ চিন্তার একজন মানুষ। তাকে পেয়ে এলাকাবাসী উচ্ছাসিত, আনন্দিত ও গর্বিত। তিনি আমাদের নয় আসনের মধ্যে পরিকল্পিতভাবে উন্নয়ন করবেন এমনটি প্রত্যাশা জনগণের।
এ বিষয়ে ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আকবর হোসেন বলেন, ঢাকার মধ্যে আমাদের আসন অবহেলিত। আর হাবিবুর রশিদ হাবিব প্রতিমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করায় আমরা আশাবাদী এলাকার সকল অসমাপ্ত উন্নয়নগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করবেন তিনি। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে কোন কালিমা নেই বলে তিনি পরিচ্ছন্ন একজন ব্যক্তিত্ব। আর মানুষের সেবায় ব্রত হয়ে হাবিবুর রশিদ হাবিব ঢাকা ৯ আসনে অবকাঠামগত সার্বিক উন্নয়ন সহ এলাকার রূপরেখা পরিবর্তন করবেন এমনটি আমাদের চাওয়া।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দল আমাকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন বলে আমি সবার কাছে কৃতজ্ঞ। আর আমার উপর এ ভরসা করার জন্য আমি অর্পিত দায়িত্ব ন্যায় নীতি ও নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ। পূর্বের বাংলাদেশ আর বর্তমান পরিবর্তিত বাংলাদেশের মধ্যে অনেক ব্যবধান। তাই জনগণের প্রতিটি প্রত্যাশা পূরণ করাই হবে আমার লক্ষ্য। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ।
তিনি আরও বলেন সুবিধাবঞ্চিত ও অবহেলিত ঢাকা ৯ আসনকে পরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়ন করার মূল লক্ষ্যই আমার। এ আসনে ডিএসসিসির ৭৫ নাম্বার ওয়ার্ডটি এখনো মূল শহর থেকে নদী ও খাল দ্বারা বিচ্ছিন্ন। এছাড়াও মান্ডা, মুগদা ,গোড়ান ও খিলগাঁও এলাকায় অপরিকল্পিত নগরায়নের কারণে মানুষ ঝুঁকির মধ্যে বসবাস করছে। বিগত দিনে এখানে নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়নি বলে জনমনে ক্ষোভ বিরাজ করছে। তাই আমি গণমানুষের অধিকার ফিরিয়ে দিব। এছাড়া একটি সুশৃংখল সমাজ ব্যবস্থা গড়ে তুলে এখানে শান্তিপূর্ণ জীবন যাপনের ব্যবস্থা করাই আমার স্বপ্ন।
উল্লেখ্য, রাজধানীর খিলগাঁও, মুগদা ও সবুজবাগ থানাধীন ডিএসসিসির নবসৃষ্ট ৭১ থেকে ৭৫ নং ওয়ার্ড নিয়ে ঢাকা-৯ আসন গঠিত। সাবেক ৩টি ইউনিয়ন ও ডিএসসিসির ১ থেকে ৭ নং ওয়ার্ডসহ মোট ১২ টি ওয়ার্ড নিয়ে ঢাকা ৯ আসন গঠিত ছিল। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮২ নং আসন। এখানে ভোটারের সংখ্যা প্রায় ৪ লক্ষ বলে জানা গেছে। তবে ৯ আসনের ৭১ থেকে ৭৫ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা নূন্যতম নাগরিক সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত। এর মধ্যে মুগদা থানার মান্ডা (৭১ নং ওয়ার্ড), খিলগাঁও ও সবুজবাগ থানাধীন (৭৩ নং ওয়ার্ড) সাবেক দক্ষিণগাঁও ইউনিয়নের দক্ষিণগাঁও, বাইকদিয়া, মানিকদিয়া, বেগুনবাড়ীসহ কয়েকটি গ্রাম ও খিলগাঁও থানাধীন (৭৫ নং ওয়ার্ড) সাবেক নাসিরাবাদ ইউনিয়নের ১৬ টি গ্রাম শহর থেকে বিচ্ছিন্ন, দুর্ভোগময় ও সুবিধাবঞ্চিত। এর মধ্যে প্রত্যন্ত ৫টি গ্রাম নদির কারণে নাসিরাবাদ।

