বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
spot_img
হোমসর্বশেষদুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলেন ওয়ার্ড বিএনপির সভাপতি

দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলেন ওয়ার্ড বিএনপির সভাপতি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুধ নিয়ে গোসল করে পদত্যাগ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি পদে থাকা এক নেতা। মঙ্গলবার দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে জনসমক্ষে দুধ দিয়ে গোসল করে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া এই নেতার নাম গোলাম রব্বানী। তিনি বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তবে স্থানীয় বিএনপির নেতারা বলছেন, এটি সাজানো নাটক। ওই ব্যক্তি এত দিন ‘গুপ্ত জামায়াত’ হিসেবে বিএনপিতে ছিলেন।

ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গোলাম রব্বানী বলেন, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে বিএনপিতে অনেক দিন ধরে আছেন। কিন্তু দলের তেমন দায়িত্বে ছিলেন না। এবার ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়ে দলের কার্যক্রম চালাচ্ছিলেন। কিন্তু দলের ইউনিয়ন কমিটির নেতারা বালুর দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁরা মন্ডলেরহাটে একটি ল্যাম্পপোস্ট বিক্রি করে খেয়েছেন। এসব কারণে তাঁকে বাড়িতে কটাক্ষ করা হয়। এ জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে কোন কোন নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া পদত্যাগ করা নেতাকে ‘গুপ্ত জামায়াত’ বলে দাবি করেন। ইলিয়াস মিয়া বলেন, ‘ওরা পারিবারিকভাবে সবাই জামায়াত করে। তিনি বিএনপিতে গুপ্ত হিসেবে ছিলেন। আমরা (সভাপতি) করতে চাইনি। কিন্তু ডিশের ব্যবসা করতেন। ওখানে গ্রুপিং থাকায় সভাপতি হয়।’

দুর্নীতির অভিযোগ মিথ্যা দাবি করে ইলিয়াস মিয়া উল্টো অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে ভিডব্লিউবির কার্ড চেয়েছিল তাঁর কাছে। কিন্তু তাঁরা জনপ্রতিনিধি না হওয়ায় দিতে অপারগতা প্রকাশ করেন। তখন থেকে বিএনপির বিরুদ্ধে উল্টোপাল্টা বলে আসছে।

সম্পর্কিত খবর

Fatal error: Uncaught ErrorException: file_put_contents(): Write of 159525 bytes failed with errno=122 Disk quota exceeded in /home/sangbadd/public_html/wp-content/plugins/litespeed-cache/src/file.cls.php:177 Stack trace: #0 [internal function]: litespeed_exception_handler() #1 /home/sangbadd/public_html/wp-content/plugins/litespeed-cache/src/file.cls.php(177): file_put_contents() #2 /home/sangbadd/public_html/wp-content/plugins/litespeed-cache/src/optimizer.cls.php(135): LiteSpeed\File::save() #3 /home/sangbadd/public_html/wp-content/plugins/litespeed-cache/src/optimize.cls.php(845): LiteSpeed\Optimizer->serve() #4 /home/sangbadd/public_html/wp-content/plugins/litespeed-cache/src/optimize.cls.php(392): LiteSpeed\Optimize->_build_hash_url() #5 /home/sangbadd/public_html/wp-content/plugins/litespeed-cache/src/optimize.cls.php(265): LiteSpeed\Optimize->_optimize() #6 /home/sangbadd/public_html/wp-content/plugins/litespeed-cache/src/optimize.cls.php(226): LiteSpeed\Optimize->_finalize() #7 /home/sangbadd/public_html/wp-includes/class-wp-hook.php(353): LiteSpeed\Optimize->finalize() #8 /home/sangbadd/public_html/wp-includes/plugin.php(206): WP_Hook->apply_filters() #9 /home/sangbadd/public_html/wp-content/plugins/litespeed-cache/src/core.cls.php(464): apply_filters() #10 [internal function]: LiteSpeed\Core->send_headers_force() #11 /home/sangbadd/public_html/wp-includes/functions.php(5581): ob_end_flush() #12 /home/sangbadd/public_html/wp-includes/class-wp-hook.php(353): wp_ob_end_flush_all() #13 /home/sangbadd/public_html/wp-includes/class-wp-hook.php(377): WP_Hook->apply_filters() #14 /home/sangbadd/public_html/wp-includes/plugin.php(523): WP_Hook->do_action() #15 /home/sangbadd/public_html/wp-includes/load.php(1308): do_action() #16 [internal function]: shutdown_action_hook() #17 {main} thrown in /home/sangbadd/public_html/wp-content/plugins/litespeed-cache/src/file.cls.php on line 177