বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
spot_img
হোমশিক্ষাঙ্গনপদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন।

স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার ফিরোজ আহমেদ। তিনি বলেন, “আজ সকাল ১০টায় উপাচার্য শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।”

এর আগে নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য বলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তিনি মনে করেন, দায়িত্ব পালনের এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় একটি ভালো অবস্থানে পৌঁছেছে, তাই তিনি সরে দাঁড়াতে চান।

সে সময় তিনি আরও বলেন, এই মুহূর্তে যেন কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে—সে জন্য সরকার ও অংশীজনেরা প্রয়োজন মনে করলে কিছু সময় দায়িত্বে থাকার বিষয়টি বিবেচনা করতে তিনি প্রস্তুত আছেন।

সম্পর্কিত খবর