হোম রাজনীতি ফতুল্লা বিএনপির সাবেক নেতা সেন্টুর বহিষ্কারাদেশ বহাল

ফতুল্লা বিএনপির সাবেক নেতা সেন্টুর বহিষ্কারাদেশ বহাল

‘ভুলবশত বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়’

0

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভুলবশত বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। পরে এটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

উলে­খ্য, মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি। ২০১৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের প্রচারকাজে অংশ নেওয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সেন্টু আওয়ামী লীগে যোগ দেন। সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন সেন্টু।

কোন মন্তব্য নেই

একটি উত্তর লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version