হোম রাজনীতি বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদ ছেলে হান্নান মাসউদের

বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদ ছেলে হান্নান মাসউদের

নোয়াখালী-৬ আসনে বাবা-ছেলের লড়াই

0

অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ সম্পদ বেশি ছেলে এনসিপির প্রার্থী হান্নান মাসউদের। বাবা সুপ্রিম পার্টির প্রার্থী আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক রিটানিং অফিসারের ছেলে দাখিল করা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার কাছে রয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা আর ছেলে এনসিপি প্রার্থী হান্নান মাসুদের কাছে রয়েছে ৩৫ লাখ।

যা হিসেব করলে ছেলে হান্নান মাসুদের কাছে রয়েছে তার চেয়ে ১৮ গুণ বেশি টাকা। হলফনামায় হান্নান মাসুদ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে আলিম পাশ উল্লেখ করে ঢাকায় ডিজেল্যান্ট গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক উল্লেখ করেন।

তার আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা মাত্র। এছাড়া বন্ড, ঋণপত্র, খাতে ১ লাখ টাকা, স্বর্ণালংকার ৮ লাখ টাকা, আসবাবপত্র ১ লাখ টাকার।

অন্য দিকে বাবা আমিরুল ইসলাম আবদুল মালেকের ইলেকট্রনিক মূল্য ২৫ হাজার টাকা, আসবাবপত্র ৭৫ হাজার টাকা। হলফনামা অনুযায়ী বাবা-ছেলে দুজনই বসবাস করেন হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের উত্তর সাগরিকা গ্রামে। বাড়িতে ভাঙাচুরা ঘর ভেঙে এখন পাকা ঘর করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

একটি উত্তর লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version