ঝিনাইদহে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের পবহাটি কলার হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক টোটন বিশ্বাস ও আরাপপুর এলাকার শাহিনুর রহমানের ছেলে শাহরিয়ার শান্ত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আরাপপুর থেকে মোটরসাইকেলযোগে শহরের বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিলেন শান্ত ও তার বন্ধু টোটন।
সেসময় অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই শাহরিয়ারের মৃত্যু হয়। অপর আরোহী টোটনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে মারা যান টোটন।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

