হোম জাতীয় রাজধানীর পান্থপথে বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

রাজধানীর পান্থপথে বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

0

রাজধানীর কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে গুলি করার ঘটনা ঘটেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে কলাবাগান থানার গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সাথে সাথে বিএনপির নেতা কর্মীরা আহত শফিকুলকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসাও দেন চিকিৎসকরা।

হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আহত শফিকুল জানান, চাঁদামুক্ত ১৬নং ওয়ার্ড গড়ার চেষ্টায় বাধা হিসেবেই এই ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বলেন, তার দোকানে বসে থাকা অবস্থায় ১০-১৫ জন সন্ত্রাসী এসে তার দোকান থেকে চাঁদা দাবি করে।

তিনি বাধা দিতেই তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে এক ব্যক্তি। এসময় তিনি তাকে লক্ষ্য করে ছোড়া গুলি হাত দিয়ে ঠেকাতে গেলে হাতে গুলিবিদ্ধ হন।

কোন মন্তব্য নেই

একটি উত্তর লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version