হোম বিশ্ব ইরানের হামলায় বন্ধ হয়ে গেল ইসরায়েলের সর্ববৃহৎ বিমানবন্দর

ইরানের হামলায় বন্ধ হয়ে গেল ইসরায়েলের সর্ববৃহৎ বিমানবন্দর

0

বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তেল আবিব শহরজুড়ে পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার পর এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব শহরের বিভিন্ন স্থানে পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর ইসরায়েলের মেতুলা শহরের দিকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে।

এ ছাড়া ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ড জানায়, উত্তর ইসরায়েলের উচ্চ গ্যালিলি অঞ্চলের আভিভিম এলাকায় বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।

অন্যদিকে, টানা ১৬ দিন ধরে চলমান সংঘাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেমাফোর জানায়, যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইসরায়েল জানিয়েছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুতর সংকট তৈরি হয়েছে। ইরান ও লেবাননের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইয়েদিওথ আহরোনোথ সেমাফোরের তথ্য উদ্ধৃত করে জানায়, এমন ঘাটতির আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এ ধরনের সংকটে পড়েনি। অঞ্চলটিতে নিজেদের সামরিক ঘাঁটি ও কর্মীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

একটি উত্তর লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version