হোম বাংলাদেশ খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেফতার

0

খাগড়াছড়িতে মো. খোরশেদ আলম (৩১) নামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ এর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি শহরের বায়তুশ শরফ সংলগ্ন মূল সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ০২নং পৌর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, গ্রেফতারকৃত মো. খোরশেদ আলমের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই

একটি উত্তর লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version