হোম সর্বশেষ তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

0

সুনামগঞ্জের তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার খলিসাজুড়ী থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আবুল কালাম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের খলিসাজুড়ী গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি।

শনিবার (৩ জানুয়ারি) গত বছরের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

শনিবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল আবুল কালামকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই

একটি উত্তর লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version